প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা সত্ত্বেও সংকট নিরসনে উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।
কথিত নিউইয়র্ক চ্যানেলের মাধ্যমে উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। জাতিসংঘ মিশনের উত্তর কোরিয়ার কর্মকর্তার সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষে জোসেফ ইউন যোগাযোগ রক্ষা করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করাকে সময় নষ্ট করা বলে উল্লেখ করেছেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও পরমাণু হামলার হুমকি দিয়েছেন। এতে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়।
IMG0
গত ১৭ অক্টোবর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, প্রথম বোমাটি না পড়া পর্যন্ত কূটনৈতিক আলোচনা চলবে। যদিও আলোচনায় দুই দেশের মধ্যে সম্পর্কে কোনো ধরনের উন্নতি হয়েছে এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে জোসেফ ইউন উত্তর কোরিয়া যাতে আর পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা না চালায় সেই চেষ্টা করছেন। এদিকে ট্রাম্প যেন উত্তর কোরিয়ায় প্রথম পরমাণু হামলা চালাতে না পারেন সেজন্য আইন করতে চায় ডেমোক্রাট সিনেটররা। রয়টার্স।
ইত্তেফাক/সেতু
