বাহরাইনে বিরোধী দলের নেতার বিরুদ্ধে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগ

আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ১৯:৩১
বাহরাইন দেশটির নিষিদ্ধ ঘোষিত প্রধান বিরোধী দলের এক নেতার বিরুদ্ধে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগ এনেছে। এতে বলা হয় যে, ২০১১ সালের ‘আরব বসন্তের’ নামে বিক্ষোভকালে তিনি কাতারে তথ্য পাচার করে অনেক আর্থিক সুবিধা ভোগ করেছেন।
 
সরকারি পক্ষের এক কৌঁসুলি আল ওয়েফাক পার্টির মহাসচিব আলি সালমানের বিরুদ্ধে এ অভিযোগ করেন। অভিযোগে বলা হয় যে, আসামি পক্ষ কাতারের সঙ্গে বৈরি সম্পর্ক স্থাপনের জন্য দেশটির কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করেছেন। এতে আরো বলা হয় যে, এর মাধ্যমে রাষ্ট্রের মর্যাদা ও জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করা হয়েছে। অভিযোগে আরো বলা হয় যে, অভিযুক্ত ব্যক্তি কাতারের কাছে রাষ্ট্রের গোপনীয় তথ্যাদি পাচার করেছেন। 
 
সেইসঙ্গে তারা লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহর কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন। এদিকে সালমানের স্ত্রী আলিয়া রাদিহ এক টুইটার বার্তায় বলেছেন, তিনি তার স্বামীর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন এবং তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। উল্লেখ্য বাহরাইনের সাবেক এক এমপিকেও একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তার নাম হাসান সুলতান। আল জাজিরা। 
 
ইত্তেফাক/সাব্বির