পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় জয়বাংলার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ।
পুষ্পস্তবক অর্পণ পর প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মা. হারুনর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান, রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বক্তারা এসময় দেশের স্বাধীনতার জন্য জাতীয় চার নেতার অবদান তুলে ধরেন।আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জামান
