চীনের কুনমিং ইউনিভার্সিটির ভাইস-প্রেসিডেন্ট জ্যাং ঝুউ-এর নেতৃত্বে ৫-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- অধ্যাপক লিউ জুন ইয়ান, অধ্যাপক মু ন্যান মিং, অধ্যাপক চেন জিং এবং ড. ফ্যান চুয়ান ঝেং।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের কুনমিং ইউনিভার্সিটির মধ্যে যৌথ শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কর্মসূচি চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। তারা উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সাংস্কৃতিক দল বিনিময় নিয়েও মতবিনিময় করেন এবং এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও তারা ঐকমত্যে পৌঁছেন। এ সময় উপাচার্য আখতারুজ্জামান বলেন, বাংলাদেশ এবং চীনের মধ্যে দীর্ঘদিন যাবৎ চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে চীনা প্রতিনিধি দলকে অবহিত করেন। বাসস।
ইত্তেফাক/এমআই
