জাতীয় চার নেতার নামে বেরোবির চার ভবন

আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ২২:১৭
 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাডেমিক ভবনসহ যেকোন চারটি ভবন জাতীয় চার নেতার নামে নামকরণের ঘোষণা দিয়েছেন উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও। শুক্রবার জেল হত্যা দিবস উপলক্ষে পৃথক আলোচনা অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। 
 
শুক্রবার সকাল সাড়ে ১০টায় ‘বঙ্গবন্ধু পরিষদ’ এবং দুপুরে প্রগতিশীল ও আওয়ামী মতাদর্শের শিক্ষকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ’ আয়োজিত জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের পর প্রগতিশীল শিক্ষক সমাজ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 
 
ইত্তেফাক/আরকেজি