যুদ্ধের জন্য প্রস্তুতি নিন এবং জয়ী হোন, সেনাবাহিনীকে শি জিনপিং

আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১০:৩৪
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নিন এবং জয়ী হোন। দেশটির বার্তা সংস্থা সিনহুয়া এই তথ্য জানিয়েছে। 
 
গতকাল শুক্রবার সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) জয়েন্ট ব্যাটল কম্যান্ড পরিদর্শনকালে শি জিনপিং এসব কথা বলেন। তিনি বলেন, সিএমসিকে সেনাবাহিনীকে নেতৃত্ব দেয়া উচিত এবং যুদ্ধের প্রস্তুত থাকা উচিত। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু