ডিজনি ওয়ার্ল্ডে গতবছর কুমিরের আক্রমণে এক শিশু মারা যাওয়ার অনেক আগেই জনপ্রিয় পর্যটন কেন্দ্রটির কর্তৃপক্ষ সেখানে ওই প্রাণীটির উপদ্রবের বিষয়টি জানত। শুক্রবার সরকারি উপাত্ত থেকে একথা জানা গেছে।
IMG0
ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন জানিয়েছে, ২০১৬ সালের ১৪ জুন একটি কুমির দুইবছর বয়সী লেন গ্রাভেসকে পানির নিচে টেনে নিয়ে যায়। ওই ঘটনার ১৫ মাস আগেই ডিজনি থেকে ৪৫টি কুমির আটক করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, শিশুটিকে আক্রমণের পর থেকে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ডিজনি ওয়ার্ল্ড থেকে ৯৫টি কুমির ধরা হয়েছে।
IMG1
ডিজনির একটি হোটেলের কাছের যে সৈকত থেকে লেনকে কুমির টেনে নিয়ে যায় সেখান সাঁতার না কাটার সাইনবোর্ড লাগানো হলেও কুমির বিষয়ে সতর্ক করা হয়নি। শিশুটিকে কুমির টেনে নিয়ে যাওয়ার পরপরই সেখানে সাপ ও কুমিরের ব্যাপারে সতর্ক করে সাইনবোর্ড লাগানো হয়। কিন্তু ডিজনির এই উদ্যোগটি আতঙ্কিত পর্যটকদের সেখান থেকে বিমুখ করেছে। ঘটনার পরের দিন ডুবুরিরা শিশুটির লাশ উদ্ধার করে। এএফপি।
ইত্তেফাক/সেতু
