অনেক বেশি মাতাল অবস্থায় কারো ফ্লোরিডার ডোনা বার্ন তার চার চাকার বাহনের পরিবর্তে চার চাকার প্রাণী ঘোড়াতে করে বাড়ি ফিরছিলেন। কিন্তু মদ্যপ অবস্থায় ‘ঘোড়া ড্রাইভ’ করার অভিযোগে তাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
বার্নের বিরুদ্ধে প্রাণীর প্রতি নিপীড়নের অভিযোগও আনা হচ্ছে, কারণ ব্যস্ত রাস্তায় চালানোয় ঘোড়াটি আহত কিংবা নিহত হতে পারত। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে বার্নকে পুরো মাতাল অবস্থায় পাওয়া যায়। স্থানীয় শেরিফ গ্রেডি জুড বলেন, ডোনা বার্ন কোনো ভাবেই রাস্তায় থাকার পরিস্থিতিতে ছিলেন না। তিনি শুধু নিজেকে এবং ঘোড়াটিকেই ঝুঁকির মধ্যে ফেলেননি, বরং ওই ব্যস্ত রাস্তার চালক ও যাত্রীদেরও হুমকির মধ্যে ফেলেছিলেন।
ইত্তেফাক/সাব্বির
