মালয়েশিয়ায় জাতীয় চার নেতা স্মরণে আলোচনা সভা করেছে আওয়ামী লীগ।
শনিবার বিকেলে কুয়ালালামপুর বুকিত বিনতাং হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম. রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে মালয়েশিয়ান রাজনীতিবিদ মাহমুদ বিন আহমদ।
প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক জামিল হোসাইন নাসির। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি সোহরাওয়ার্দী হোসেন সরোয়ার, অহীদুর রহমান অহীদ, জসিম উদ্দিন চৌধুরী, আবদুল হামিদ জাকারিয়া, হাবিবুর রহমান হাবিব, এ কামাল চৌধুরী ও সাংবাদিক গৌতম রায়।
শফিকুর রহমান চৌধুরী ও মিনহাজ উদ্দিন মিরানের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক রাশেদ বাদল, যুগ্ম আহ্বায়ক মাহতাব খন্দকার, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ূন কবির, শফিকুর রহমান চৌধুরী, নূর মোহাম্মদ ভূঁইয়া, প্রদীপ কুমার বিশ্বাস, হুমায়ুন কবির আমির, আলমগীর হুসাইন,শওকত হোসেন সুমন, মাসুদ রানা, রাহাদ উজ্জামান, আবদুল বাতেন, ছাত্রলীগ নেতা সৈয়দ মিনহাজুর রহমান, রাসেল সিকদার, কবিরুজ্জামান জীবন, শাহীন পাটোয়ারি, অণির্বান, বদরুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
