কানাডায় ১৭ শতাংশ মাস্টার্স ডিগ্রিধারী বেকার

আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ০৯:০৩
 
কানাডায় বর্তমানে সবচেয়ে বেশি বেকার যারা হাইস্কুল সম্পন্ন করতে পারেননি। যার হার ২৮ শতাংশ। তবে সংখ্যার দিক থেকে এর পরের অবস্থান হচ্ছে উচ্চ ডিগ্রিদের। অর্থাত্ যারা মাস্টার্স বা পিএইডি করেছেন। বর্তমানে এই উচ্চ ডিগ্রিধারীদের বেকারের পরিমাণ ১৭.১ শতাংশ। সম্প্রতি কানাডিয়ান সেন্টার ফর পলিসি অলটারনেটিভসে এক প্রতিবেদন মোতাবেক এ তথ্যসূত্র তুলে ধরেছে সাপ্তাহিক সিবিএন।
 
উক্ত গবেষণা প্রতিবেদন অনুযায়ী বেকার সংখ্যা সবচেয়ে কম কলেজ ডিপ্লোমাধারীদের। যা মাত্র ৯.৫ শতাংশ। ‘‘দ্য ইয়াং এন্ড জবলেস” শীর্ষক এ প্রতিবেদনে বলা হয় ব্যাচেলর ডিগ্রিধারীদের মধ্যে বেকারত্বের হার ১১.২শতাংশ। হাইস্কুল গ্রাজুয়েটদের মধ্যে এই হার ১৬ শতাংশ।
 
উল্লেখ্য, স্টাটিসটিক্স কানাডার মতে কানাডায় বর্তমানে সাধারণ বেকারত্বের হার ৬.২ শতাংশ। তবে বেকারত্বের হার গত এক বছরে কিছুটা কমলেও বেড়েছে খণ্ডকালীন।
 

ইত্তেফাক/এএম।