বাবা-মায়েরা সব সময় সন্তানদের চোখে চোখে রাখে বিশেষ করে বাসার বাইরে কোথাও বের হলে। কিন্তু এদিন বাবা-মায়ের হাত গলিয়ে সাত বছরের একটি মেয়ে দিব্যি চড়ে বসেছিল একটি বিমানে। ঘটনাটি ঘটেছে সুইজারল্যান্ড-ফ্রান্স বর্ডারে অবস্থিত জেনেভা এয়ারপোর্টে।
তবে কড়া নিরাপত্তার মধ্যেও ছোট আকৃতির কারণে নির্বিঘ্নে বিমানে উঠতে পেরেছে মেয়েটি। নিরাপত্তা তল্লাশির সময় পূর্ণবয়স্ক কোনো যাত্রীর পাশে দাঁড়িয়ে থাকায় কেউ তার দিকে তেমন একটা নজর দেয়নি। এই সুযোগটি কাজে লাগিয়ে ফ্রান্সগামী ইজি জেট নামে একটি বিমানে চড়ে বসে মেয়েটি।IMG0
পরে নিরাপত্তা ভিডিওর মাধ্যমে মেয়েটির অবস্থান শনাক্ত করে তাকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় জেনেভা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠছে।-ডেইলি মেইল।
ইত্তেফাক/এমআর
