মালয়েশিয়ার পেনাংয়ে প্রচণ্ড বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। রবিবার বন্যায় বাস্তুচ্যুত মানুষদের উদ্ধার করতে সেনাবাহিনীকে নিয়োজিত করা হয়েছে।
পেনাংয়ের মুখ্যমন্ত্রী লিম গুয়ান ইং বলেন, ৩ হাজার মানুষকে উদ্ধার করে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। পেনাংয়ের ৮০ শতাংশ এলাকায় টাইফুনের মত ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়েছে। তিনি যোগ করেন, বন্যার পানি ৩-৪ মিটার পর্যন্ত উচ্চতা অর্জন করেছে। ফেসবুক পোস্টে পেনাংয়ের বাসিন্দাদের ঘর থেকে বের না হতে পরামর্শ দেন। আরো বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। বন্যায় আটকে থাকা মানুষকে উদ্ধার করতে সেনাবাহিনী নিয়োজিত করা হয়েছে। রয়টার্স।
ইত্তেফাক/সাব্বির
