ইয়েমেনে আইএসের জোড়া আত্মঘাতী হামলা, নিহত ১৫

আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ২১:১৭
ইয়েমেনের সরকার নিয়ন্ত্রিত এডেনের সামরিক ভবনে দুটি আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করেছে।
 
এই হামলার পরে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। ইসলামিক স্টেটের বিবৃতিতে বলা হয়, সংঘাত এখনো চলছে। ইয়েমেনের উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেন, বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে এডেনের খোর মাসকার এলাকায় এক আল কায়েদা সদস্য নিরাপত্তা সদরদপ্তরে ঢুকে পড়ে। এর কিছুক্ষণ পরেই বন্দুকধারীরা ফৌজদারি অপরাধ তদন্ত ইউনিটে ঢুকে পড়ে গুলি করা শুরু করে এবং নথিপত্রে আগুন ধরিয়ে দেয়। একজন আত্মঘাতী হামলাকারী সেই ভবনে বিস্ফোরণ ঘটায়।
 
২০১৫ সালে ইয়েমেন যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট যোগ দেয়ার পর থেকে ৮ হাজার ৬শ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সিএনএন।
 
ইত্তেফাক/সাব্বির