বিমান থেকে মাঝপথেই যাত্রীদের নামিয়ে দিলো পাইলট!

আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১০:৫৭
বিমান থেকে মাঝপথেই যাত্রীদের নামিয়ে দিয়ে পাইলট বললেন, বাস ধরে যে যার গন্তব্যস্থলে চলে যান! যাত্রীরাও নাছোড়বান্দা। গন্তব্যস্থলে না পৌঁছে দিলে বিমান ছেড়ে এক পা-ও নড়বেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা। যাত্রীরা বেঁকে বসেছেন দেখে কর্মীরা বিমানের এয়ার কন্ডিশন বন্ধ করে দেন। ফলে বিমানের ভিতরে দমবন্ধের পরিস্থিতি সৃষ্টি হয়। হাঁসফাঁস করতে থাকেন যাত্রীরা।
 
ঘটনাটি ঘটেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমানে। বিমানটি আবুধাবি থাকে পাকিস্তানের রহিম ইয়ার খান-এ যাচ্ছিল। কিন্তু কম দৃশ্যমানতা থাকায় বিমানটিকে লাহোর বিমানবন্দরে নামান পাইলট।
IMG0
লাহোর থেকে রহিম ইয়ার খান-এর দূরত্ব ৬২৪ কিলোমিটার। যাত্রীরা অনুরোধ করেন মুলতান বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে। যেখান থেকে রহিম ইয়ার খানের দূরত্ব ২৯২ কিলোমিটার। তাতেও রাজি হননি পাইলট।  -জিও নিউজ
 
ইত্তেফাক/এমআর