প্লেনে মাদকাসক্ত নারীর কাণ্ড

আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৯:০২
 
কি বাড়ি কি প্লেন ‌স্ত্রীদের দাপট যে সব জায়গায় সমান তা আবারো প্রমাণিত হলো। প্লেনেই স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া শুরু করলেন স্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় প্লেনটি জরুরি অবতরণ করা হয়। 
 
প্লেনের মধ্যেই ঘুমন্ত স্বামীর ফোন থেকে স্ত্রী জানতে পারলেন তার সঙ্গে প্রতারণা করা হচ্ছে। ব্যাস, স্বামীকে আর কে রক্ষা করে। ঘুম থেকে স্বামীকে তুলে তার সঙ্গে প্লেনের ঝগড়া শুরু করে দিলেন স্ত্রী। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে বিমানটির গন্তব্য পরিবর্তন করা হয়। রবিবার কাতার বিমানসংস্থার দোহা–বালি বিমানে এ ঘটনা ঘটে । ওই নারীর অসভ্যতামি এতোটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় যে, বিমানটি চেন্নাইয়ে অবতরণ করতে বাধ্য হয়।
 
জানা গেছে, ইরানি ওই নারী তার ঘুমন্ত স্বামীর ফোন খুলে দেখেন, তার স্বামী অন্য নারীর সঙ্গে প্রেম করে। তার কিছু তথ্য প্রমাণ ফোনে রয়েছে। ইরানি ওই নারী মদ্যপ অবস্থাতেই বিমানে উঠেছিলেন। স্বামীকে ঘুম থেকে উঠিয়ে তার সঙ্গে ঝগড়া করতে শুরু করেন ওই নারী। বিমান কর্মীরা তাকে বোঝাতে আসলে ওই নারী তাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে পাইলট প্লেনটি চেন্নাইয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। চেন্নাই বিমানবন্দরে ওই ইরানি স্বামী–স্ত্রী ও তাদের সন্তানকে নামিয়ে আবার বিমানটি বালির উদ্দেশ্যে রওনা দেয়।
 
ইত্তেফাক/ইউবি