মার্কিন বিমান বাহিনীর ভুলের কারণে টেক্সাসে গির্জায় হামলা চালাতে সক্ষম হয় বন্দুকধারী। রবিবার যে ব্যক্তি হামলা চালায় সে বিমান বাহিনীতে চাকরি করতো। স্ত্রী এবং সন্তানের ওপর নির্যাতনের কারণে তাকে চাকরীচ্যুত করা হয়। এই তথ্য গোয়েন্দা সংস্থাকে জানায়নি বিমান বাহিনী। ফলে বন্দুক কিনতে তার কোনো সমস্যা হয়নি। অথচ এমন প্রকৃতির ব্যক্তির কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ।
সোমবার বিমান বাহিনী কর্তৃপক্ষ স্বীকার করেছে, তারা হামলাকারী ডেভিন প্যাট্রিক কেলির বিরুদ্ধে কোর্ট মার্শালের তথ্য বেসামরিক গোয়েন্দা সংস্থাকে জানায়নি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বন্দুক আইন আরো কঠোর করার দাবি প্রত্যাখ্যান করেছেন। গতকাল সিউলে তিনি বলেন, রবিবার গির্জায় হামলায় আরো বেশি নিহত হতে পারতো। কারণ আরেক ব্যক্তি যে বন্দুক দিয়ে হামলাকারীকে ঠেকান তার জন্যই অনেকে বেঁচে গেছেন। সিএনএন ও বিবিসি।
ইত্তেফাক/সেতু
