পবিপ্রবিতে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১৫:৩১
 
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু সমন্বয় পরিষদের আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনার কক্ষে সংগঠনটির চার সদস্যকে চাকরি থেকে অবসর নেয়ায় এ সংবর্ধনা দেয়া হয়।
 
বঙ্গবন্ধু সমন্বয় পরিষদের সভাপতি কৃষিবিদ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পবিপ্রবির ভিসি প্রফেসর ড. মো. হারুনর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
 
প্রধান অতিথির বক্তৃতায় পবিপ্রবির ভিসি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রো-ভিসি প্রফেসর মোহাম্মদ আলী, সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ জুয়েল, সাবেক প্রচার সম্পাদক খালেক মৃধা প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী সদস্যদের ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
 
ইত্তেফাক/জামান