উত্তর কোরিয়ার নিষ্ঠুর একনায়কতন্ত্রের সমালোচনায় ট্রাম্প

আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১৬:১০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নিষ্ঠুর একনায়কতন্ত্রের সমালোচনা করে বলেছেন, দেশটির জনগণ কঠোর রাজনৈতিক দমন-পীড়নের শিকার। বুধবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে দেয়া ভাষণে ট্রাম্প একথা বলেন।
IMG0
ট্রাম্প তার বক্তব্যে বিচ্ছিন্ন হয়ে পড়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে বিশ্ব ঐক্যের ডাক দেন। একইসঙ্গে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ভালো ভবিষ্যতের পথে চলারও প্রস্তাব দেন।
IMG1
সিউল থেকে চীন সফরে গেছেন ট্রাম্প। সেখানেও তিনি উত্তর কোরিয়ার হুমকির ব্যাপারে বিশ্বের সকল দেশকে এক হওয়ার আহবান জানাবেন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু