জাতীয় বিশ্ববিদ্যালয়: ১ম বর্ষ ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের ফল প্রকাশ

আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১৭:১১
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল বুধবার প্রকাশিত হয়েছে। 
 
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে এবং যেকোন মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে nu<space> deg <space> Reg. No লিখে ১৬২২২ নম্বরে Send করে ফল পাওয়া যাবে। 
 
পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোন আপত্তি/অভিযোগ থাকলে ৭ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিত ভাবে জানাতে হবে। 
 
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুর করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি