মার্কিন রিপাবলিকান সিনেট প্রার্থীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১২:৪৮
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য অ্যালবামায় এক রিপাবলিকান সিনেট প্রার্থীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এসেছে। রয় মুরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ সত্য হলে তাকে নির্বাচনী দৌড় থেকে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। 
 
এক নারী জানিয়েছেন, তার বয়স যখন ১৪ বছর তখন ৩২ বছর বয়সী মুর তাকে যৌন হয়রানি করেন। রাজ্যের সাবেক প্রধান বিচারপতি ও ৭০ বছর বয়সী মুর এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। তিনি এটাকে রাজনৈতিক আক্রমণ বলে মনে করেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স বলেন, অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রেসিডেন্ট ট্রাম্প চান রয় মুর যেন সরে দাঁড়ান। রয়টার্স।
 
ইত্তেফাক/সেতু