আইএস নেতা বাগদাদী সিরিয়ায়: দাবি হিজবুল্লাহর

আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৩:১৮
ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল বাগদাদী সিরিয়ায় অবস্থান করছেন বলে জানিয়েছে লেবাবনভিত্তিক সংগঠন হিজবুল্লাহ। সিরিয়ার আলবু কামাল শহরে অভিযান চালানোর সময় তাকে (বাগদাদী) হিজবুল্লাহ’র সদস্যরা দেখতে পেয়েছে বলে জানানো হয়েছে। 
 
হিজবুল্লাহ এর একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে সিরিয়ার সামরিক বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে কোনো তথ্য দেয়নি। রয়টার্স।
 
ইত্তেফাক/সেতু