ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক নীতির প্রধান ফেদেরিকা মঘারিনি বলেছেন, ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি রক্ষা করে চলবে ইইউ। গতকাল শুক্রবার উজবেকিস্তানে এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
মঘারিনি বলেন, ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তির যত অংশ আছে তার সবগুলোই মেনে চলবে ইইউ। তিনি আরো বলেন, ওই পরমাণু চুক্তিটি ছিল ইইউ এবং বহুপাক্ষিক কূটনীতির একটা বড় সাফল্য। রয়টার্স।
ইত্তেফাক/সেতু
