ইরানের রেভোল্যুশিনারি গার্ডের বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৭:৪৮
ইরানে শনিবার একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিমানটির পাইলট নিহত হয়েছে। দেশটির এলিট রেভোল্যুশনারি গার্ডের ওয়েবসাইটে একথা বলা হয়েছে।
 
রেভোল্যুশনারি গার্ডের জনসংযোগ বিভাগের বিবৃতিতে বলা হয়, পাইলট বহনকারী সুখই ২২ জেট বিমান ফার্স প্রদেশে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় সকাল আটটার সময়ে ফার্স প্রদেশের সার্ভেস্তান শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলট নিহত হয়। বিবৃতিতে বলা হয়, বিমানটি সামরিক মহড়া চালানোর সময় বিধ্বস্ত হয়। এএফপি। 
 
ইত্তেফাক/সাব্বির