বাঙালি খাবার বিশ্ব দরবারে

আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ২১:৩০
 
১২ হাজার মাইল দূরেও বাঙালি খাবারের প্রেমে পড়লো বিশ্ববাসী। শুক্রবার রাশিয়ার মস্কো শহরে স্বনামধন্য ‘পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়া’ তে আয়োজন করা হয় ‘বিশ্ব রান্না উৎসব ২০১৭’। 
 
এই উৎসবে অত্র বিশ্ববিদ্যালয়ের ৩০টি দেশের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী খাবার প্রদর্শন করেন। সেখানে বাংলাদেশ ছাত্র সংগঠনের সভাপতি মো. সাইফুল আলমের নেতৃত্বে ছাত্র সংগঠনের একটি প্রতিনিধি দল উক্ত উৎসবে অংশগ্রহণ করেন এবং বাঙালি খাবারের ঐতিহ্য তুলে ধরেন বিশ্ব দরবারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল বাঙালি খাবারের ভূয়সী প্রশংসা করেন এবং সনদপত্র প্রদান করেন। 
 
এ উৎসব সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ছাত্র সংগঠনের সভাপতি মো. সাইফুল আলম বলেন ‘বিদেশের মাটিতে এ রকম একটি সুন্দর উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এবং একই সাথে ধন্যবাদ জানাই আমার সকল সহযোগীকে। ভবিষ্যতে বর্হিবিশ্বে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরতে আমরা যথা সাধ্য চেষ্টা করবো। রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের মৈত্রীকে আমরা দেশ ও জাতির কাজে লাগাতে চাই।’
 
 
ইত্তেফাক/ইউবি