চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রবিবার রাষ্ট্রীয় এক সফরে ভিয়েতনামের রাজধানী হ্যানয় পৌঁছেছেন। কমিউনিস্ট পার্টি অব চায়না’র শীর্ষ নেতা ও চীনের রাষ্ট্র প্রধান হিসেবে এটা ভিয়েতনামে শি’র দ্বিতীয় সফর।
এদিকে শনিবার ভিয়েতনামে অ্যাপেক সম্মেলনের শেষ দিন ভাষণে, সবার উন্নতির স্বার্থে ভারসাম্যপূর্ণ বিশ্বায়নের আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। পার্শ্ব সম্মেলনে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোয় তার সঙ্গে অঙ্গীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
