উ. কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপে সম্মত চীন: ট্রাম্প

আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৫:৫০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি’র কারণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপে সম্মত হয়েছেন। খবর এএফপি’র। 
IMG0
ট্রাম্প হ্যানয় থেকে টুইটারে জানান, ‘চীনের প্রেসিডেন্ট শি জানিয়েছেন তিনি উত্তর কোরিয়ার বিরুদ্ধে অবরোধ আরো জোরদার করবেন।’ উল্লেখ্য, ট্রাম্প বর্তমানে এশিয়া সফর করছেন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু