দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ মীমাংসায় মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিয়েতনাম সফরকালে ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট টান ডাই কোয়াংকে রবিবার এ প্রস্তাব দেন। খবর এএফপি’র।
ট্রাম্প ভিয়েতনামের প্রেসিডেন্টকে বলেন, ‘আমি একজন ভালো মধ্যস্থতাকারী। যদি প্রয়োজন মনে করেন, তবে চীনের সঙ্গে ভিয়েতনামের দক্ষিণ চীন সমুদ্র নিয়ে বিরাজমান বিরোধ মীমাংসায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারি।’ এএফপি।
ইত্তেফাক/সেতু
