সীতাকুণ্ডে গ্রাম আদালত ও আইন সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় ৮নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মনির আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর উজ্জ্বল কুমার দাস চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম সেকান্দর হোসাইন প্রমুখ।
ইউএনডিপির ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর উজ্জ্বল কুমার দাস চৌধুরী গ্রাম আদালতের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, গ্রাম আদালতে কি ধরনের বিচার কার্য পরিচালনা করা যাবে, জরিমানা কত হবে, বিচারের পরবর্তী করণীয় সম্পর্কে জানানো হয়।
ইত্তেফাক/আরকেজি
