অর্থ আত্মসাৎ মামলায় অডিটর গ্রেফতার

আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ২০:৫৯
প্রায় সাড়ে ১৭ লাখ টাকা আত্মসাতের মামলায় রাজবাড়ী উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. শামসুল হককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বিকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফজলুল হকের নেতৃত্বে একটি দল ফরিদপুর শহর থেকে তাকে গ্রেফতার করে। মামলায় তার বিরুদ্ধে ভুয়া প্রভিডেন্ট ফান্ড দেখিয়ে এই অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে। 
 
দুদক সূত্র জানায়, রাজবাড়ী উপজেলার অডিটর শামসুল হক ভুয়া প্রভিডেন্টে ফান্ড দেখিয়ে সরকারি তহবিল থেকে ১৭ লাখ ৩৮ হাজার টাকা আত্মসাৎ করেন। এ অভিযোগে চলতি বছরের ১৭ জুলাই দুদক মামলা দায়ের করে। শামসুল হকের বিরুদ্ধে দুদক আইনের ৪০৯/৪৬৭/৪৬৮/১৭১/৪৭৭(ক) ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়।
 
ইত্তেফাক/এমআই