মিয়ানমারের সেনাবাহিনীর রাখাইনের সেনাধ্যক্ষ মেজর জেনারেল মং মং সোয়েকে অপসারণ করা হয়েছে। সোমবার সেনাবাহিনীর একজন তথ্য কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
মিয়ানমারে তাতমাদাও নামে পরিচিত সেনাবাহিনীর এই কর্মকর্তার নেতৃত্বেই গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে ৬ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। জাতিসংঘ কর্মকর্তারা এই অভিযানে পরিকল্পিত ধর্ষণ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলেছেন। মেজর জেনারেল আয়ে লুইন রয়টার্সকে জানিয়েছেন, গত ১০ নভেম্বর মং মং সোয়ের বদলির নির্দেশ হয়। বর্তমানে তাকে কোনো পোস্টিং দেয়া হয়নি, রিজার্ভ ফোর্সে রাখা হয়েছে। তার জায়গায় ওয়েস্টার্ন কমান্ডের দায়িত্ব পাচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে টিন্ট নাইং। রয়টার্স।
ইত্তেফাক/সাব্বির
