ব্রেক্সিট নিয়ে চাপে থেরেসা মে

আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ০৯:৫২
ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়া বা ব্রেক্সিট নিয়ে চাপের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। চলতি সপ্তাহেই তাকে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার বিলটি নবায়ন করতে হবে।
 
তবে তার রক্ষণশীল দলের ৪০ জন এমপি তার বিরুদ্ধে অনাস্থা দিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। দলের নেতারা তার রাজনৈতিক দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। লেবার পার্টিসহ অন্যান্য বিরোধীদলগুলো জানায়, ব্রেক্সিট নবায়নের জন্য পর্যাপ্ত সমর্থন নেই থেরেসা মে’র। তার উপর আস্থা নেই বলে একটি চিঠিতে জানিয়েছেন এমপিরা। 
IMG0
এদিকে গতকাল ব্রেক্সিট মন্ত্রী ডেভিড ডেভিস বলেন, ইইউ থেকে বের হওয়ার বিষয়ে চূড়ান্ত হওয়ার আগে পার্লামেন্টে ভোট হবে। বিবিসি ও দ্য ইন্ডিপেন্ডেন্ট।
 
ইত্তেফাক/সেতু