১৮১৪ সালে বাল্টিমোর যুদ্ধের পটভূমিতে মার্কিন আইনজীবী ও সৌখিন কবি ফ্রান্সিস স্কট কি’র লেখা কবিতাটিকে জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। দুইশ বছর পরও মার্কিনিদের মনে সমান মর্যাদা বহন করে চলেছে জাতীয় সংগীতটি। তবে এবার সেই জাতীয় সংগীত গেয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে দুই বছরের এক শিশু।
আইওয়া অঙ্গরাজ্যের বাসিন্দা ম্যাডি নিজের খেলনা মাইক্রোফোন নিয়ে আপন মনে জাতীয় সংগীত গাইছিল। ভাঙা ভাঙা গলায় গাওয়া তার জাতীয় সংগীত গাওয়ার বিষয়টি চোখ এড়ায়নি তার বাবার। মেয়ের অজান্তেই সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন তার বাবা। ম্যাডি অবশ্য বেশ স্বাধীনভাবে নিজের মতো জাতীয় সংগীত গেয়েছে। অনেক জায়গায় নিজের মতো কথা, সুর আরোপ করে গেয়ে গেছে।
মূলত বাবার থেকেই অনুপ্রাণিত হয়েছে শিশুটি। আইওয়ার কাবস গেমে জাতীয় সংগীত গাওয়ার কথা ছিল তার বাবার। এ কারণে বেশ কিছুদিন ধরে তিনি বাড়িতে জাতীয় সংগীত চর্চা করেছেন। সেখান থেকেই নিজের মতো তা আত্মস্থ করেছে ম্যাডি। তার জাতীয় সংগীত গাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তারকাখ্যাতি লাভ করেছে। ছোট্ট ম্যাডির দেশপ্রেমের প্রশংসাও করেছেন অনেকে।-হাফিংটন পোস্
ইত্তেফাক/নূহু
