পরমাণু হামলায় ট্রাম্পের ক্ষমতা নিয়ে প্রশ্ন সিনেটের

আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ০৯:৪৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু হামলা চালানোর নির্দেশ দিতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে সিনেট। সিনেটের ফরেন রিলেশনস কমিটি প্রশ্ন তুলেছে, প্রেসিডেন্ট পরমাণু অস্ত্র ব্যবহারে ক্ষমতার কতটা ব্যবহার করতে পারবেন। গত ৪০ বছরে এই প্রথম এ ধরনের প্রশ্ন তুললো সিনেট। 
 
কমিটির রিপাবলিকানপন্থি চেয়ারম্যান গতমাসে বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন। শুনানিতে অংশ নেয়া সিনেটরদের একাংশ উদ্বেগ প্রকাশ করেন এই বিবেচনায় যে, প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বজ্ঞানহীনের মতো যে কোনো সময়েই পারমাণবিক মারণাস্ত্রের ব্যবহার শুরু করে দিতে পারেন।
IMG0
আবার কিছু সিনেটররা মনে করেন, কোনো আইনজ্ঞের হস্তক্ষেপ ছাড়াই তার এ কাজ করার অধিকার থাকা উচিৎ। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু