ম্যানিলায় মোদী ও চীনা প্রধানমন্ত্রীর বৈঠক

আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১২:২৭
ডোকলাম নিয়ে দীর্ঘ অচলাবস্থার পর এই প্রথম চীনা প্রধানমন্ত্রী লি খ্যাকিয়াংয়ের সঙ্গে একান্তে বৈঠক হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গতকাল মঙ্গলবার ম্যানিলায় পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের অধিবেশনের ফাঁকে এই বৈঠক হয়। 
 
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার টুইটে ওই বৈঠকের কথা জানিয়েছেন। তবে সেই বৈঠকের বিষয়বস্তু এখনো কিছু জানা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ডোকলামের অচলাবস্থার পর দুই প্রতিবেশী দেশ যে আবার কাছাকাছি আসতে শুরু করেছে, পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে চীনা প্রধানমন্ত্রী লি খ্যাকিয়াংয়ের আলাদা বৈঠকেই তার ইঙ্গিত মিলল। 
 
ইত্তেফাক/সেতু