বিল ক্লিনটন ও হিলারির বিরুদ্ধে তদন্তের নির্দেশ

আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১২:৩৬
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও ফার্স্ট লেডি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে বিচার বিভাগ। ক্লিনটন ফাউন্ডেশন এবং ইউরেনিয়াম চুক্তি নিয়ে এই তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে। 
 
তবে অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস জানিয়েছেন, এখনো এই তদন্তের ব্যাপারে রিপাবলিকানরা বিশেষ কাউন্সেল গঠনের কোনো দাবি করেননি। এদিকে জেফ সেশনস গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের আগে একটি বৈঠকে উপস্থিত ছিলেন। ওই বৈঠকে রাশিয়ার সঙ্গে সংযোগের বিষয়ে আলোচনা হয়েছিল। তিনি এর আগে বৈঠকের কথা স্মরণ করতে না পারলেও এবার স্মরণ করতে পেরেছেন বলে জানিয়েছেন। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু