মার্কিন মুসলিম ক্রীড়াবিদের সৌজন্যে হিজাব পরা ‘বার্বি ডল’

আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৫:৫৪
ইবতিহাজ মুহাম্মাদ, একজন মার্কিন ফেন্সার বা তলোয়ারবিদ। তিনি প্রথম আমেরিকান মুসলিম নারী যিনি হিজাব পরে গত বছরের রিও অলিম্পিকসে অংশ নিয়েছিলেন এবং ব্রোঞ্জ মেডেলও জয় করেছেন। এবার তার সম্মানে যুক্তরাষ্ট্রে হিজাব পরা ‘বার্বি ডল’ তৈরি করা হয়েছে।
 
জানা গেছে, ইবতিহাজ মুহাম্মাদের আদলে তৈরি হিজাব পর বার্বি ডল নিয়ে আসছে আমেরিকার খেলনা নির্মাতা প্রতিষ্ঠান ম্যাটেল। ইবতিহাজ বলেছেন, ‘তার শৈশবের স্বপ্ন এবার সত্যি হয়েছে।’ নির্মাতা প্রতিষ্ঠান ম্যাটেল এর আগে যেসব খেলনা তৈরি করতো তা নিয়ে সামলোচনাও হতো।
IMG0
সমালোচকদের বক্তব্য এ প্রতিষ্ঠানটির তৈরি বার্বি ডল বেশিরভাগই ‘চিকন ও যৌনতাসূচক’। কিন্তু এখন ম্যাটেল বলছে তারা বিভিন্ন ধরনের, বিভিন্ন নারী ব্যক্তিত্বের আদলে বার্বি ডল তৈরি করবে যা মেয়েদের অনুপ্রাণিত করবে, খেলা বা সাংস্কৃতিক অঙ্গনে কিছু করে দেখানোর কথা ভাববে।
IMG1
ইবতিহাজের আদলে তৈরি এই বার্বি ডলটি উন্মোচন করা হয় ‘গ্ল্যামার্স ওম্যান অব দ্য ইয়ার সামিট’ এ। আমি যখন আমার পথচলার কথা ভাবি, তখন দেখি একজন মুসলিম নারী হিসেবে তলোয়ার খেলবো এটা মানুষ সহজভাবে নিতো না। অনেকে বলতো এই জায়গা আমার জন্য নয়’ বলেন ইবতিহাজ মুহাম্মাদ। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু