কথায় বলে সব ভাল, যার শেষ ভাল। তেমনটাই হল ভারতের ঝাঁসির একটি পুলিশ স্টেশনে। স্বামীর ওপর রাগ করে থানায় অভিযোগ দিতে গিয়েছিলেন স্ত্রী। পিছন পিছন থানায় গিয়ে হাজির হন স্বামীও।
স্ত্রীর অভিযোগ, প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হয়। চলে মারামারিও। পরিস্থিতি অসহ্য হয়ে যাওয়ায় তিনি স্বামীর ওপরে রাগ করে বাড়ি ছেড়েছেন। অভিযোগ শুনেই নড়েচড়ে বসেন স্বামী। রীতিমতো ফিল্মি কায়দায় নতজানু হয়ে গান শুরু করেন স্বামী। তার গলায় ‘বদলাপুর’ ফিল্মের 'সিখা ম্যায়নে জিনা’ গান শুনে রাগ গলে যায় স্ত্রীর।
স্বামীর গান গাওয়া বিফলে যায়নি। ঘরে ফিরে যান স্ত্রী। নিন্দুকেরা অবশ্য বলছেন, আইনি ঝামেলার ভয়েই নাটক করেছেন স্বামী।
ইত্তেফাক/ইউবি
