রাজধানীতে ডাস্টবিনে নবজাতকের লাশ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৯:৩৭
 
রাজধানীর পল্টন থানার শান্তিনগর টুইন টাওয়ারেরর পাশে ময়লার স্তুপ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
বৃহস্পতিবার সকালে টাওয়ারের পাশের ডাস্টবিনে নবজাতকটি পড়ে ছিল। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালেরর মর্গে পাঠানো হয়েছে।  
 
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হক জানান, আশপাশের লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নবজাতকটির গলায় আঘাতের চিহ্ন আছে।
 
 
ইত্তেফাক/ইউবি