মিস ইসরাইল অ্যাদার গেন্ডেলসম্যানের সঙ্গে ছবি তুলে তোপের মুখে পড়েছেন মিস ইরাক সারাহ এডেন। এর মাধ্যমে ফিলিস্তিনিদের উপর ইসরাইলি আগ্রাসনে তিনি সমর্থন করেছেন বলেও অনেকে উল্লেখ করেন। এ অবস্থায় শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন সারাহ, আর ছবিকে বলেছেন শান্তি ও সমস্যার সমাধানের প্রত্যাশা হিসেবে।
চলতি বছর লাস ভেগাসে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন দুজনই। সেখানেই ওঠানো হয় এই ছবি। উভয়েই সেই ইনস্টাগ্রামে পোস্ট করেন। এরপর থেকে ছবি নিয়ে শুরু হয় প্রতিক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন মহল থেকে। যুক্তরাষ্ট্রভিত্তিক একজন অধ্যাপক আসাদ আবুখালি টুইটারে লিখেছেন, ইরাকের বিউটি কুইন খুশির সঙ্গে নিষ্ঠুরতার বিউটি কুইনের সঙ্গে ছবি তুলেছেন।
IMG0
অবশ্য ভিন্নমতও প্রকাশ করেছেন অনেকে। ইরাকি নাগরিক আলা লিখেছেন, একটা ছবিতেই এটা প্রতিফলিত হয়নি যে আরব বা মুসিলমরা ইসরাইলের সঙ্গে মানবিকতা ও শান্তি ইস্যুতে একমত।
সমালোচনার মুখে এডেন এক বিবৃতিতে লিখেছেন, সে আমার সঙ্গে একত্রে ছবি তুলতে চেয়েছে। আমি তাকে জানাতে চেয়েছি, এই ছবিতে বিশ্বশান্তির আশাবাদের বহিঃপ্রকাশ ঘটেছে।
তবে এতে কেউ আঘাত পেলে ক্ষমাও চেয়েছেন মিস ইরাক। তিনি লিখেছেন, যদি কেউ এই ছবিকে ফিলিস্তিনের উপর আগ্রাসনকে সমর্থন হিসেবে ধরে থাকেন তাদের কাছে আমি ক্ষমা চাইছি। এই ছবির পেছনে তেমন কোনো উদ্দেশ্য নেই। বরঞ্চ ছবির মাধ্যমে শান্তি ও সমস্যা সমাধানের আশাবাদই ওঠে এসেছে।
ইত্তেফাক/কেআই
