ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে শুক্রবার একটি যাত্রীবাহী বাস ও একটি কারের মধ্যে সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা সিনহুয়াকে একথা জানিয়েছেন বলে খবরে প্রকাশ করা হয়।
দুর্ঘটনাটি ঘটে গুজরাটের ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে গান্ধীনগরের মেহসানা-উঞ্জা মহাসড়কে। এতে সাতজন নিহত হয়। স্থানীয় এক সরকারি কর্মকর্তা একথা জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মেহসানা বেসামরিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ইত্তেফাক/এমআই
