শ্রীপুরে পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ২০:০৪
 
শ্রীপুরে পানিতে পড়ে নয়ন মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে পৌরসভার ৩নং ওর্য়াডের গুচ্ছগ্রামের চাঁনু মাস্টারের বাড়ির উত্তরে একটি ডুবায় পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে সকালেই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নয়নের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার গরদী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত কালাচান মিয়ার ছেলে।
 
ইত্তেফাক/আরকেজি