ইরানের বিরুদ্ধে সৌদি আরবকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে ইসরাইল। এই লক্ষ্যে রিয়াদের সঙ্গে ইরান সম্পর্কিত গোয়েন্দা তথ্য আদান-প্রদানেরও আগ্রহ প্রকাশ করেছে তেল আবিব। সুপরিচিত সৌদি ওয়েবসাইট এলাফকে দেয়া এক সাক্ষাত্কারে এসব কথা জানিয়েছেন ইসরাইলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল গাদি এইসেঙ্কট।
IMG0
এদিকে সৌদি আরবের চলমান সঙ্কট নিয়ে লন্ডনে আজ শনিবার দিনব্যাপী সম্মেলন শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার প্রকাশিত ওই সাক্ষাত্কারে ইরানকে ‘গুরুতর হুমকি’ আখ্যা দিয়ে সৌদিকে খুব কাছ থেকে সহযোগিতা দেয়ার ইচ্ছা প্রকাশ করেন ইসরাইলি সেনাপ্রধান।
IMG1
এদিকে সৌদি আরবের চলমান সঙ্কট নিয়ে লন্ডনে আজ শনিবার সম্মেলন শুরু হচ্ছে। দেশটিতে সাম্প্রতিক দুর্নীতিবিরোধী অভিযানের পর যে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে তা নিরসনকল্পেই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনের আয়োজন করেছে সংবাদমাধ্যমের ওপর নজরদারি বিষয়ক অলাভজনক সংস্থা ‘মিডল ইস্ট মনিটর’। আল জাজিরা।
ইত্তেফাক/সেতু
