সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে বেলা সাড়ে ১১টায় শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ভর্তি পরীক্ষা একইসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে সিলেট নগরীর ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ বছর ৪২৫ আসনের বিপরীতে ১১ হাজার ৪৩০ জন শিক্ষার্থী আবেদন করেন। আবেদনকারীর প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থীর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহী আলম, ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও বিভিন্ন অনুষদের ডিন ক্যাম্পাসসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে উল্লেখ করে সিকৃবির রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব জানান, ভর্তি পরীক্ষার ফলাফল আজ শনিবার প্রকাশিত হবে।
ইত্তেফাক/এমআর
