তিব্বতে ৬ দশমিক ৯ মাত্রার ভূকম্পন

আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৫:২৭
তিব্বতের নাইংসি এলাকতে চীনা সময় শনিবার ভোর ৬টা ৩৪ মিনিটে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৯। এতে ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায় নি। চায়না আর্থকুয়েক নেটওর্য়াকস সেন্টার (সিইএনসি) সূত্রে সিনহুয়া এ খবর জানিয়েছে।
 
খবরে বলা হয়, ভূমিকম্পের কারণে নাইংসি নগরীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গ্রামের কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের মূল কেন্দ্র ছিল ২৯ দশমিক ৭৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৫ দশমিক ২ ডিগ্রি পূর্ব অক্ষাংশের ১০ কিলোমিটার গভীরে।
 
বাসানং চেরিং নামের ঝাঝিগাং গ্রাম প্রধান সিনহুয়াকে বলেন, ভূমিকম্পের সময় তিনি দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। তাছাড়া ভূমিকম্পের কারণে গ্রামের ৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পরিস্থিতি তদন্তে আঞ্চলিক ভূমিকম্প ব্যুরো তাদের জরুরি ত্রাণ কর্মীদের ঘটনাস্থলে পাঠিয়েছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু