মুম্বাইয়ে মাদ্রাসায় ৫ বছরের শিশু ধর্ষিত

আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৬:২৭
ভারতের মুম্বাইয়ের থানে এলাকায় এক মাদ্রাসায় শিক্ষকের দ্বারা ধর্ষিত হয়েছে ৫ বছরের কন্যাশিশু। শিশুটিকে ওই শিক্ষক ক্রমাগত ধর্ষণ করে আসছিলেন বলে অভিযোগ। ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
 
মুম্বাই পুলিশ স্টেশনের কর্মকর্তা সিএম মুজওয়ার বলেন, ৩৫ বছর বয়সী ওই মাদ্রাসা শিক্ষক বিহারের বাসিন্দা। গত সপ্তাহে শিশুটিকে সে বেশ কয়েকবার ধর্ষণ করে। তাকে গতকাল গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, ওই মাদ্রাসা শিক্ষক মাত্র ১৫ দিন আগে সেখানে যোগ দিয়েছিলেন। 
 
শিশুটি নির্যাতনের বিষয়ে তার মাকে অবহিত করলে শিশুটির মা পুলিশকে অবহিত করেন। পুলিশ এই বিষয়ে তদন্ত করছে। এনডিটিভি।
 
ইত্তেফাক/সাব্বির