না ফেরার দেশে চলে গেলেন আমেরিকান কূটনীতিজ্ঞ হাওয়ার্ড বি শ্যাফার

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ০০:৩৮

না ফেরার দেশে চলে গেলেন আমেরিকান কূটনীতিক হাওয়ার্ড বি শ্যাফার।

 

দক্ষিণ এশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন ও সম্পর্কের সেতুবন্ধন রক্ষায় ৩৬ বছর কাজ করে যাওয়া এই কূটনীতিজ্ঞ বার্ধক্যজনিত কারণে ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেছেন।

 

শ্যাফার ১৯৮৪ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে ১৯৭৭ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভারতের মার্কিন দূতাবাসে রাজনৈতিক পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে পাকিস্তান দূতাবাসে ছিলেন ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে দুইবার দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিসটেন্ট সেক্রেটারি অব স্টেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 
এছাড়া তিনি ভারত, নেপাল, শ্রীলংকা, কোরিয়া ও মালয়েশিয়ায় মার্কিন দূতাবাসে অফিস পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালে তিনি শ্রীলংকায় থাকা অবস্থায় কর্মজীবন শেষ করেন। ১৯৯৫ সালে ফিরে যান ওয়াশিংটনে। এরপর জর্জটাউন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন ২০১১ সাল পর্যন্ত।
 
রাষ্ট্রদূত শ্যাফার হার্ভার্ড কলেজ থেকে বিএ ডিগ্রি নিয়েছিলেন। গ্রাজুয়েশন শেষ করেন কলাম্বিয়া ও প্রিন্সটন থেকে। তার স্ত্রী টেরেসা শ্যাফারও একজন রাষ্ট্রদূত। তারা দুজন মিলে লিখেছেন ‘হাউ পাকিস্তান নেগোশিয়েট উইথ ইউনাইটেড স্টেটস: রাইডিং দ্য রোলার কোস্টার। বইটি ২০১১ সালে ইউনাইটেড ইনস্টিটিউট অব পিস থেকে প্রকাশিত হয়।
 

দক্ষিণ এশিয়া বিষয়ে শ্যাফার অনেক প্রবন্ধ লিখেছেন।

 

 
বিস্তারিত আসছে...
 
ইত্তেফাক/নূহু