গোপনে ‘বিধ্বংসী সাবমেরিন’ তৈরি করছে উ. কোরিয়া

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১২:০৩
গোপনে বিধ্বংসী সাবমেরিন তৈরি করছে উত্তর কোরিয়া। এই সাবমেরিন থেকে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা সম্ভব হবে। ‘ওয়েবসাইট ৩৮ নর্থ’ নামের একটি গ্রুপ এই তথ্য জানিয়েছে। এই গ্রুপটি দেশটির পরমাণু কার্যক্রম পর্যবেক্ষণ করে থাকে। 
IMG0
ওয়েবসাইটটি স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে জানিয়েছে, সাবমেরিনটি দ্রুততার সঙ্গে তৈরি করা হচ্ছে। এই ধরনের সাবমেরিন প্রথম তৈরি করছে উত্তর কোরিয়া। স্যাটেলাইটের ছবিতে দেখা যায়, চলতি বছরের শুরু থেকেই একটি শিপইয়ার্ডে কাজ চলছে।
IMG1
ভারী ভারী সব সামরিক সরঞ্জাম এক স্থান থেকে অন্য স্থানে আনা-নেয়া হচ্ছে। বিশ্লেষকরা দাবি করছেন, বড় কোনো জাহাজ নির্মাণের জন্যই এগুলো করা হচ্ছে। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু