সৌদি আরবের সংকট নিরসনে মধ্যস্থতা করতে চায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের স্বার্থ রক্ষা হবে বলে মনে করে প্রশাসন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স বলেছেন, সৌদি আরবে বর্তমানে যে সংকট রয়েছে তাতে ইরান ও হিজবুল্লাহ শক্তিশালী হচ্ছে।
এতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। লেবানন নিয়েও সমালোচনার মুখে পড়েছে সৌদি আরব। দেশটি চাপ প্রয়োগ করে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরিকে পদত্যাগ করিয়েছে বলে অভিযোগ আছে। এছাড়া দেশটির অভ্যন্তরীণ সমস্যাও রয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
ইত্তেফাক/সেতু
