মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনেও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে চ্যালেঞ্জ জানিয়েছেন। শনিবার এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প এই চ্যালেঞ্জ জানান।
IMG0
ডেমোক্র্যাটরা অভিযোগ করছেন, রাশিয়ার হস্তক্ষেপের কারণেই ট্রাম্প গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন। এর জবাবে ট্রাম্প বলেন, আমি হিলারিকে আগামী নির্বাচনেও প্রার্থী হবার আহবান জানাচ্ছি। ওই নির্বাচনেও আমি তাকে পরাজিত করবো। আমি চাই হিলারি তিনবছর ধরে চেষ্টা করুক। দ্য ইন্ডিপেন্ডেন্ট।
ইত্তেফাক/সেতু
