আলোচনা ভেস্তে যাওয়ায় রাজনৈতিক সংকটে জার্মানি

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৪:৫২
নতুন কোয়ালিশন সরকার গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ায় দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সরকারের পতন আসন্ন। সংকট সমাধানের একমাত্র উপায় দেশটিতে নতুন নির্বাচন। খবর এএফপি’র।
 
ইউরোপের বড় অর্থনীতির এই দেশটির আর্থিক স্থিরাবস্থা ইতিমধ্যে দুর্বল হয়ে পড়েছে। স্থবির হয়ে পড়া অভাগা সরকার যদি আগামী এক মাসের মধ্যে ঠিক হতে না পারে তবে দেশটির অর্থনীতি চাঙ্গা রাখতে বড় ধরনের অ্যাকশনে যেতে হবে। দেশটিতে বর্তমানে কোনো টেকসই সরকার বিদ্যমান নেই। আগামী নতুন নির্বাচন দেশটির বিগত সেপ্টেম্বর মাসের মীমাংসাহীন বিষয়ে মীমাংসার পথ বলে ধরা হচ্ছে। বিগত নির্বাচনে ক্ষমতাসীন দল এক সংখ্যা গরিষ্ঠতা না থাকায় চ্যান্সেলর মার্কেলের টিকে থাকার জন্য কোয়ালিশন অপরিহার্য।
IMG0
এক মাস আলোচনার পর ব্যবসায়ীদের সমর্থিত রাজনৈতিক দল এফডিএফ নেতা ক্রিস্টিয়ান লিন্ডার আলোচনা ত্যাগ করেন এই বলে যে, মার্কেলের কনজারভেটিভ দল ও তার সহযোগী সিডিইউ-সিএসইউ এবং পরিবেশবিদ গ্রীন কোয়ালিশনকে ‘বিশ্বাস ও আস্থায় আনা সম্ভব নয়।’ লিন্ডার বলেন, ‘কু-শাসন করার চেয়ে শাসন না করার পদক্ষেপ উত্তম।’ সেই সঙ্গে আধুনিক জার্মানির ধারণার সঙ্গে একমত নন তারা।
IMG1
চ্যান্সেলর মার্কেল, এফডিএফ কোয়ালিশনে থাকার ব্যাপারে অপারগতা প্রকাশ করায় তার পক্ষে দেশটির হাল ধরা সম্ভব হবে না। তিনি বলেন, ‘জার্মানির বিদ্যমান সংকটময় রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় যা উদ্যোগ গ্রহণ করা দরকার তাই করবো।’ মার্কেলের কোয়ালিশন সদস্য গ্রীন পার্টির পক্ষে বলা হয়েছে, মতের ভিন্নতা সত্ত্বেও দেশটির কথা ভেবে যে কোনো সমঝোতা সম্ভব। এএফপি।
 
ইত্তেফাক/সেতু